ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন
ফেসবুক আইডি হ্যাক হলে রিকভার করার সঠিক উপায়
ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন সম্পর্কে
জানতে চান? তবে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমি আমার সম্পূর্ণ
আর্টিকেলটিতে এই বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। তাই
বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
বর্তমানে অনেকেই এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানে না। তাই আপনিও যদি এই বিষয়ে
জানতে চান তবে সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন।
আশা করি আমার এই আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।
পেজ সূচিপত্র: ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন
- ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন
- সাইট স্পিডের গুরুত্ব বুঝুন
- ডব্লিউপি রকেট প্লাগিন রিভিউ
- নাইট্রোপ্যাকের কার্যকারিতা ও ব্যবহার
- স্পিড অপটিমাইজেশনের প্রয়োজনীয়তা
- ইমেজের আকার কমানোর উপায়
- অপ্টিমাইজেশনের দীর্ঘমেয়াদী প্রভাব
- ক্যাশ মেমোরি ব্যবহারের সুবিধা
- প্লাগিন বাছাইয়ের সঠিক নিয়ম
- শেষ কথা
ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন
ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন নির্বাচন করা
একটি সফল প্রজেক্টের প্রাথমিক ধাপ বলে আমি মনে করি। আধুনিক ডিজিটাল বিশ্বে
ব্যবহারকারীরা ধীরগতির ওয়েবসাইট পছন্দ করেন না। তাই ওয়েবসাইটকে সুপারফাস্ট রাখা
প্রতিটি ডেভেলপার বা মার্কেটারের দায়িত্ব। আমার দেখা প্রিমিয়াম প্লাগিনগুলো
সাধারণত অটোমেটেড সিস্টেম এবং উন্নত ক্যাশিং প্রযুক্তি ব্যবহার করে। যা সাইটের
লোডিং টাইম কয়েক সেকেন্ড কমিয়ে আনে। সঠিক প্লাগিন ব্যবহারের ফলে ওয়েবসাইটের
টেকনিক্যাল স্কোর উন্নত হয় এবং ক্লায়েন্টের ব্যবসার মান বহুগুণ বেড়ে যায়।
ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার আগে আমাদেরকে শুরুতে জেনে নিতে হবে ওয়েবসাইটের
বর্তমান স্পিড কেমন। সেটা জানার জন্য আমাদেরকে page speed insights নামের
ওয়েবসাইটে গিয়ে নিজের ওয়েবসাইট সার্চবারে টাইপ করে এনালাইস করে দেখতে হবে
স্পিড কেমন আছে বর্তমানে।
তারপর গুগলে গিয়ে airlift plugin সার্চ করে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
তারপর একটি ইন্টারফেস আসবে যেখানে দুইটি অপশন থাকবে। আমাদেরকে manual
installation অপশনটা বেছে নিয়ে ডাউনলোড করতে হবে।
তারপর ওয়ার্ডপ্রেস এ গিয়ে plugin এর মধ্যে প্রবেশ করে ছবিতে মার্ক করা জায়গায়
ক্লিক করতে হবে।
তারপর আপনার ডেক্সটপ এর ডাউনলোড অপশন থেকে প্লাগিনসটা সিলেক্ট করে open অপশনে
ক্লিক করতে হবে।
নিচের দেওয়া ছবিতে ফাইলটি যখন আপলোড হয়ে যাবে ঠিক তখনই পাশে install now এখন
দেখতে পারবেন। সেটি সাথে সাথে ইন্সটল করে নিতে হবে।
তারপর প্লাগিনসে ঢুকে সেই ইন্সটল করা প্লাগিনসটা এক্টিভেট করতে হবে। ছবিতে
দেওয়া activate plugin বাটনে ক্লিক করতে হবে।
এক্টিভেট হয়ে যাওয়ার পরে আপনাকে পুনরায় সে প্লাগিনস এর ওয়েবসাইটে গিয়ে এরপর
দ্বিতীয় নাম্বার অপশন অর্থাৎ already installed airlift plugin? নামে যে অপশনটা
দেখতে পারবেন। তার পাশে লিখা থাকবে test plugin। সেখানে ক্লিক করতে হবে।
পরবর্তীতে একটি ইন্টারফেস আসবে যেখানে একটি pop up আসবে। সেখানে দেখতে পারবেন
প্রসেসটা চলমান।
এরপর প্রসেস সম্পন্ন হওয়ার পরে একটি নোটিফিকেশন আসবে যেখানে একটি বাটন থাকবে।
সেখানে লেখা থাকবে initiate sync। সে অপশন আপনাকে ক্লিক করতে হবে।
তারপর ধীরে ধীরে পুনরায় ওয়েবসাইটের সকল স্পিড অপশনগুলো অটোমেটিক আপডেট হতে
থাকবে। এটি মূলত শেষ ধাপ আপনার ওয়েবসাইটের অপটিমাইজ স্পিড বাড়ানোর প্রক্রিয়ার।
এবার অটোমেটিক আপনার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের আপডেট হওয়ার কারণে
ওয়েবসাইটের স্পিড বেড়ে গেছে।
তারপর শেষে যেয়ে শুরুতে যে ওয়েব সাইটে আপনার নিজস্ব ওয়েবসাইটের স্পিড এনালাইস
করেছিলেন। ঠিক সে জায়গায় আবার গিয়ে ওয়েবসাইট এনালাইস করে দেখবেন। আগের
তুলনায় অনেক ভালো স্পিড অপটিমাইজ হয়েছে।
প্রতিটি ক্লায়েন্টের ওয়েবসাইটের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন প্লাগিন প্রয়োজন হতে
পারে বলে আমি মনে করি। কারো সাইট যদি ই-কমার্স হয় তবে তাদের ডাটাবেস অপ্টিমাইজেশন
বেশি প্রয়োজন। আবার কারো ব্লগ সাইটের জন্য ইমেজ কমপ্রেশন বেশি জরুরি। তাই আমি
বলবো প্রিমিয়াম প্লাগিন কেনার আগে সেটির সাপোর্টেড ফিচারগুলো ভালোভাবে
যাচাই করে নিন। সঠিক প্লাগিন নির্বাচনই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের
দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।
সাইট স্পিডের গুরুত্ব বুঝুন
ওয়েবসাইটের লোডিং গতি বর্তমান এসইও র্যাঙ্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর
বলে আমি জানি। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন দ্রুত লোড হওয়া সাইটগুলোকে বেশি
গুরুত্ব দেয়। কারণ দ্রুত সাইট ব্যবহারকারীর ভালো অভিজ্ঞতা প্রদান করে। যদি আপনার
ক্লায়েন্টের সাইট খুলতে তিন সেকেন্ডের বেশি সময় নেয় তবে বেশির ভাগ ভিজিটর সাইট
ছেড়ে চলে যাবে। যা ওয়েবসাইট এর বাউন্স রেট বাড়িয়ে দেয়। এছাড়া মোবাইল ইউজারদের জন্য
সাইট স্পিড আরও বেশি গুরুত্বপূর্ণ। আমার মতে মোবাইল ডাটা ব্যবহারকারীদের জন্য
দ্রুত সাইট লোড হওয়া মানেই সাশ্রয় এবং সুবিধা।
আরও পড়ুনঃ
ছবি থেকে টেক্সট বা লেখা কপি করার নিয়ম
আপনার ক্লায়েন্টের ব্যবসার লক্ষ্য যদি হয় লিড জেনারেশন বা সেলস তবে আমি বলবো
স্পিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধীরগতির সাইট সম্ভাব্য ক্রেতাদের মনে নেতিবাচক ধারণা
তৈরি করে। সাইট যদি দ্রুত কাজ করে তবে গ্রাহক তাদের কেনাকাটা বা সার্ভিস গ্রহণের
ক্ষেত্রে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই প্রফেশনাল হিসেবে ক্লায়েন্টকে
ওয়েবসাইটের গতির গুরুত্ব বুঝিয়ে সঠিক প্লাগিন সাজেস্ট করা আমার আর আপনার
দায়িত্ব। আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইট অপ্টিমাইজ করবেন তখন মোবাইল এবং ডেস্কটপ
উভয় ডিভাইসেই সাইটের পারফরম্যান্স যেন সমানভাবে ভালো থাকে তা নিশ্চিত করার জন্য
ভালো প্লাগিন ব্যবহার করার জন্য আমি পরামর্শ দিবো।
ডব্লিউপি রকেট প্লাগিন রিভিউ
আমার জানা মতে ডব্লিউপি রকেট বর্তমানে বাজারের অন্যতম সেরা এবং জনপ্রিয় স্পিড
অপটিমাইজেশন টুল। ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন
হিসেবে এর জনপ্রিয়তা সবার উপরে। কারণ আমি দেখেছি এর সেটআপ অত্যন্ত সহজ। এটি খুব
অল্প সময়ে সাইটের পারফরম্যান্স উন্নত করতে সক্ষম এবং এতে পেজ ক্যাশিং, ব্রাউজার
ক্যাশিং এবং জেএস বা সিএসএস ফাইল মিনিফিকেশনের মতো ফিচারগুলো ডিফল্টভাবে যুক্ত
থাকে। আমি আবার দেখেছি অনেক ক্লায়েন্ট টেকনিক্যাল বিষয় বুঝতে পারেন না। ডব্লিউপি
রকেটের ইউজার ইন্টারফেস এতই সহজ যে আপনি ক্লায়েন্টকে সহজেই এটি ম্যানেজ করতে
শেখাতে পারবেন।
ডব্লিউপি রকেটের আরেকটি বড় সুবিধা হলো এর ডাটাবেস অপ্টিমাইজেশন ফিচার। আমার
অভিজ্ঞতা থেকে বলছি এটি ওয়েবসাইটের পুরনো রিভিশন, স্প্যাম কমেন্ট এবং অপ্রয়োজনীয়
ডাটা রিমুভ করে ডাটাবেস ক্লিন রাখে। যা সাইটকে হালকা এবং দ্রুত রাখে। এর প্রি
লোডিং ফিচারটি সাইটের পৃষ্ঠাগুলোকে ব্যাকগ্রাউন্ডে লোড করে রাখে। ফলে যখনই কোনো
ভিজিটর লিংকে ক্লিক করে সেটি চোখের পলকে ওপেন হয়ে যায়। এটি অন্যান্য অনেক
প্লাগিনের সাথে চমৎকারভাবে কাজ করে এবং যেকোনো থিমের সাথে এটি মিশে যায়।
আমি বলবো ক্লায়েন্টের সাইটের পারফরম্যান্স নিয়ে নিশ্চিন্ত থাকতে ডব্লিউপি রকেট
একটি সেরা বিনিয়োগ।
নাইট্রোপ্যাকের কার্যকারিতা ও ব্যবহার
নাইট্রোপ্যাক একটি অল ইন ওয়ান স্পিড অপটিমাইজেশন সার্ভিস যা প্রথাগত প্লাগিনের
চেয়ে কিছুটা আলাদা এবং অনেক বেশি শক্তিশালী বলে আমি মনে করি। এটি ক্লাউড ভিত্তিক
হওয়ায় এটি সরাসরি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের গতির ওপর কাজ করে। এতে ইমেজ
কমপ্রেশন, সিডিএন এবং লেজি লোডিংয়ের মতো ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। যার
ফলে সাইটের স্পিড স্কোর প্রায় ১০০ পর্যন্ত পৌছানো সম্ভব। আমি বলবো এর বিশেষ
বৈশিষ্ট্য হলো এটি 'ক্রিটিক্যাল সিএসএস' তৈরি করে যা সাইটের উপরের অংশ দ্রুত লোড
করতে সাহায্য করে।
স্পিড অপটিমাইজেশনের প্রয়োজনীয়তা
আমার মতে ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে গতির কোনো বিকল্প নেই। ক্লায়েন্টের
ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন মূলত সাইটের পারফরম্যান্সের
সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে। আমি দেখেছি ফ্রি প্লাগিনগুলো অনেক সময়
সাইটের ভারী ফাইলগুলো ঠিকমতো অপ্টিমাইজ করতে পারে না বা সেগুলোর সেটিংস খুবই
সীমাবদ্ধ থাকে। কিন্তু প্রিমিয়াম প্লাগিনগুলো সব ধরণের কোড বা ফাইলের ওপর পূর্ণ
নিয়ন্ত্রণ দেয়। যা সাইটের কোর পারফরম্যান্সকে একদম নতুন করে তৈরি করে। আমার মতে
ক্লায়েন্টের বিশ্বাস অর্জনে ভালো প্লাগিনের কোনো বিকল্প নেই।
ইমেজের আকার কমানোর উপায়
ওয়েবসাইটের গতির প্রধান বাধা আমার কাছে মনে হয় বড় সাইজের ইমেজ। ক্লায়েন্টের
সাইটে অনেক সময় হাই রেজোলিউশন ছবি থাকে যা সাইটকে ধীরগতির করে তোলে। প্রিমিয়াম
প্লাগিন যেমন ইমেজফি বা স্মাশ প্রো ব্যবহার করে আপনি ইমেজের মান ঠিক রেখে আকার
কয়েক গুণ কমিয়ে আনতে পারেন। এতে সাইটের ভিজ্যুয়াল কোয়ালিটি অক্ষুণ্ণ থাকে বলে
আমি মনে করি। এই প্লাগিনগুলো webp ফরম্যাটে ছবি কনভার্ট করতে পারে। যা বর্তমান
সময়ের দ্রুত লোডিংয়ের জন্য সবথেকে কার্যকর ফরম্যাট। আমি দেখেছি এজন্য বেশি ভাগ
ক্ষেত্রে মানুষ এটি ব্যবহার করার জন্য বেশি আগ্রহ দেখাই।
অপ্টিমাইজেশনের দীর্ঘমেয়াদী প্রভাব
সঠিকভাবে ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন ব্যবহার
করার ফলে ব্যবসার কনভার্সন রেট এবং রেভিনিউ সরাসরি বৃদ্ধি পায়। আমি যতোটুকু জানি
যখন সাইট দ্রুত লোড হয় তখন ব্যবহারকারীরা তাদের পছন্দের পণ্য বা সার্ভিস সহজেই
খুঁজে পায় এবং ক্রয়ের সম্ভাবনা বেড়ে যায়। আমার গবেষণায় দেখা গেছে প্রতি এক
সেকেন্ড স্পিড বাড়লে ব্যবসায়িক লাভের শতাংশ অনেক বেড়ে যায়। আমি মনে করি এর আরেকটি
ইতিবাচক প্রভাব হলো সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্কিং। গুগল কোর ওয়েব ভাইটালস আপডেট
আসার পর থেকে সাইট স্পিড র্যাঙ্কিংয়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
ক্যাশ মেমোরি ব্যবহারের সুবিধা
আমি মনে করি ক্যাশ মেমোরি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সার্ভার থেকে বারবার
ডেটা ফেচ না করে ব্রাউজারের মাধ্যমে সাইটের কন্টেন্ট প্রদর্শন করা হয়।
ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য সঠিক ক্যাশ প্লাগিন ব্যবহার করলে সাইট কয়েক গুণ
দ্রুত লোড হবে। এটি ব্যবহারকারীর ভিজিটের সময় তথ্যগুলো ব্রাউজারে জমা রাখে। ফলে
পরের বার ভিজিট করলে ওয়েবসাইট অনেক দ্রুত ওপেন হয়। প্রিমিয়াম প্লাগিনগুলো আপনার
জন্য ডাইনামিক ক্যাশিং এবং স্ট্যাটিক ক্যাশিং উভয়ই ম্যানেজ করতে পারে। আর এটি এর
সুবিধা গুলার মধ্যে অন্যতম একটি বড় সুবিধা বলে আমি মনে করি।
ই-কমার্স সাইটের ক্ষেত্রে শপিং কার্ট বা চেকআউট পেজের জন্য ক্যাশিং সেটিংস খুব
সতর্কভাবে করতে হয় যা প্রিমিয়াম প্লাগিনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে বলে
আমার ধারণা। আমি বলবো আপনি খুব সহজেই এই প্লাগিনগুলো দিয়ে ক্লায়েন্টের সাইটে
ক্যাশ ম্যানেজমেন্ট সেটআপ করে দিতে পারেন। ক্যাশ মেমোরি কেবল স্পিড বাড়ায় না এর
সাথে এটি ক্লায়েন্টের হোস্টিং সার্ভারের ওপর লোডও কমিয়ে দেয়। বিশেষ করে যখন
সাইটে প্রচুর ট্রাফিক থাকে তখন সার্ভার যেন ডাউন না হয়ে যায় তা ক্যাশ প্লাগিন
নিশ্চিত করে। এটি ক্লায়েন্টের ওয়েবসাইটের স্থায়িত্ব এবং পারফরম্যান্স বজায়
রাখার জন্য একটি অপরিহার্য টেকনিক বলে আমি মনে করি।
প্লাগিন বাছাইয়ের সঠিক নিয়ম
আমার পরামর্শ দিবো ক্লায়েন্টের জন্য প্লাগিন বাছাই করার সময় প্রথমে তাদের
বর্তমান হোস্টিং ক্যাপাসিটি দেখে নিন। সব প্লাগিন সব ধরণের হোস্টিংয়ের সাথে
সমানভাবে কাজ করে না। প্লাগিন কেনার আগে সেটির রিভিউ এবং আপডেটের ইতিহাস দেখুন।
যে প্লাগিনগুলো নিয়মিত আপডেট হয় সেগুলো ব্যবহারের জন্য নিরাপদ এবং কার্যকরী।
দ্বিতীয়ত আমি বলবো প্লাগিনটির অতিরিক্ত ফিচারের দিকে নজর দিন। যদি আপনি দেখেন
আপনার ক্লায়েন্টের সাইটের জন্য ইমেজ অপ্টিমাইজেশন দরকার। তবে আমি বলবো এমন
প্লাগিন নিন যার মধ্যে এই সুবিধাটি আছে এতে আলাদা প্লাগিন কেনার খরচ বেঁচে যাবে।
তবে মনে রাখবেন ভাই, একটি সাইটে খুব বেশি স্পিড প্লাগিন ব্যবহার করবেন না। কারণ
এটি সাইটের গতির ওপর উল্টো প্রভাব ফেলতে পারে। সবশেষে আমি বলবো প্লাগিনটি ইনস্টল
করার পর সাইটের ব্যাকআপ রাখতে ভুলবেন না। অনেক সময় প্লাগিন সেটিংসের কারণে সাইটের
ডিজাইন নষ্ট হতে পারে। তাই আমি বলবো কাজ করার আগে সবসময় একটি ব্যাকআপ তৈরি করুন
এবং সেফ মোডে সেটিংস পরিবর্তন করুন। ক্লায়েন্টের সাইটকে সুরক্ষিত রেখে কাজ করাই
একজন প্রফেশনালের আসল পরিচয়।
শেষ কথা
ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন ব্যবসার প্রসারে
সমান গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ক্লায়েন্টকে দ্রুতগতির ওয়েবসাইট উপহার দেওয়া
মানেই তাদের ব্যবসার সাফল্যের অংশীদার হওয়া। প্রিমিয়াম প্লাগিনগুলোর সঠিক
ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ক্লায়েন্টের সাথে স্বচ্ছ যোগাযোগ আপনার
প্রজেক্টকে সফল করতে সাহায্য করবেন। মনে রাখবেন, প্রযুক্তির উন্নতির সাথে সাথে
ওয়েবসাইটের পারফরম্যান্সের মানদণ্ড প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। 260435

















অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url